ই-পেপার/প্রিন্ট ভিউ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা দেওয়ায় নাটোরের গুরুদাসপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল,পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ চত্বর থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত পথসভা সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি’, ‘ছাত্রলীগ দেখে যা, কলেজে তোর বাপেরা, ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে-এমন বিভিন্ন স্লোগান দেন।
এসময়, শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিলাস আহমেদ, ছাত্রদল নেতা, তোহা রহমান, মিদুল ইসলাম,পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব শাকিল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সুজন, সদস্য সচিব আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সাবেক সভাপতি কলেজ শাখার ইসরাফিল শেখ, ছাত্রদল নেতা, সেলিম হোসেন, সাবেক পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মালেক ভুলু, যুবদল নেতা আরিফ শাহ, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি সেলিম শাহ, বর্তমান গুরুদাসপুর উপজেলা যুবদলের আহবায়ক সময় হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।