• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুররে ডিম-সবজিতে স্বস্তি সপ্তাহের ব্যবধানে চালের দাম ৩ থেকে ৫ টাকা বেড়েছে

রিপোর্টার : dailyajkerjanobani
রংপুররে ডিম-সবজিতে স্বস্তি সপ্তাহের ব্যবধানে চালের দাম ৩ থেকে ৫ টাকা বেড়েছে ই-পেপার/প্রিন্ট ভিউ

জালাল উদ্দিন, রংপুর:


রংপুরের বাজারে স্বস্তি দেখা দিয়েছে আলুসহ বিভিন্ন সবজিতে। সেইসঙ্গে কমেছে পোলট্রি মুরগির ডিমের দাম। তবে চালের বাজার ঊর্ধ্বমুখী। এদিন প্রতিকেজি মিনিকেট চাল ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রকারভেদে ৩ থেকে ৫ টাকা বেড়েছে।
রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি টমেটো ১৫-২০ টাকা, গাজর ২০-২৫ টাকা, ঝিংগা ১১০-১২০ টাকা, ফুলকপি ১৫-২০ টাকা পিস, বাঁধাকপি ১০ টাকা পিস, চালকুমড়া (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, দুধকুষি ৫০-৬০ টাকা, সজনে ১৫০-১৬০ টাকা, চিকন বেগুন ৩০-৩৫ টাকা, গোল বেগুন ৪৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, পটোল ৭০-৮০ টাকা, শিম ২৫-৩০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, শসা ৩০-৩৫ টাকা, করলা ৬০-৭০ টাকা, লাউ (আকারভেদে) ২৫-৩০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, লেবুর হালি ৩০-৩৫ টাকা, ধনেপাতা ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শুকনা মরিচ ৪৫০-৫০০ টাকা এবং সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, আদা ১০০-১২০ টাকা, রসুন ৮০-৯০ টাকা, দেশি পেঁয়াজ ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে পোলট্রি মুরগির ডিমের দাম। পাইকারি বাজারে প্রতি হালি ডিমের দাম পড়ছে ৩২ টাকা। তবে খুচরা বাজারে সেই ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা। গত সপ্তাহে খুচরা বাজারে ডিমের হালি ছিল ৪০-৪১ টাকা।
বাজার ঘুরে দেখা যায়, নাগালের মধ্যে রয়েছে সব ধরনের আলুর দাম। কার্ডিনাল আলু ২০ টাকা কেজি, শিল আলু ৩৫ টাকা, ঝাউ আলু ৩৫ টাকা এবং বগুড়ার লাল পাগড়ি আলু ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুলাটোল বাজারের সবজি বিক্রেতা লাল মিয়া বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার রমজানে প্রায় সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, মরিচের দাম অনেকটাই কম। সেইসঙ্গে ডিমের দামও কমতে শুরু করেছে। তবে বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম একটু চড়া। আর কয়েক দিন পর সরবরাহ বাড়লে দামও কমে আসবে।


সারাবাংলা

আরও পড়ুন