• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:২৯
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা, জানালেন মোদি

রিপোর্টার : dailyajkerjanobani
ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা, জানালেন মোদি ই-পেপার/প্রিন্ট ভিউ

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কোন পাঁচটি বিষয় প্রাধান্য পাব‌ে, বিবৃতি দিয়ে তা স্পষ্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দু’দিনের সফরে মঙ্গলবারই (১১ ফেব্রুয়ারি) ফ্রান্স যাচ্ছেন মোদি। সেখান থেকেই আগামী বুধবার আমেরিকায় যাবেন তিনি। দু’দিনের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি।

১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হবে।

সোমবার বিবৃতি দিয়ে মোদি জানিয়েছেন, তার এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদি জানান, দুই দেশের সমঝোতা আরও গভীর হবে।

সেই সূত্রেই- প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা,জ্বিালানি এবং সরবরাহ শৃঙ্খল— এই পাঁচ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। বিবৃতির শেষে মোদি বলেন, দুই নেতা (মোদি এবং ট্রাম্প) দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থে এবং বিশ্বে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য কাজ করবেন।

-এমএমএস


আর্ন্তজাতিক

আরও পড়ুন