• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৪২
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবসে সংবর্ধনা পেলেন গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবসে সংবর্ধনা পেলেন  গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ গুণী শিক্ষিকা রোকেয়া খাতুন নিজ বিদ্যালয়ের সহকর্মিদের নিকট থেকে পেলেন অন্যরকম ভালোবাসা। ৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সকাল দশটায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। এসময় সহকর্মিগণ গুণী প্রধান শিক্ষিকাকে ক্রেস্ট ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 শুভেচ্ছায় সিক্ত সহকারী শিক্ষক রোকেয়া খাতুন জানান, চাকুরির শেষ জীবনে এসে নিজের প্রতিষ্ঠানের সহকর্মিগণ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তাদের এই ভালোবাসা আমাকে সামনের দিনগুলোতে দায়িত্বপালনে আরও আন্তরিকতার পথে নিয়ে যাবে।  কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এটা অনেক ভালো লাগার একটি বিষয় যে সহকর্মিগণ তাদের এক প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে পারলেন। এই কালচার  চালু থাকলে অবশ্যই শিক্ষকদের মধ্যে পারস্পারিক ভালোবাসার বন্ধন আরও সদৃঢ় হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্তিত ছিলেন।  

সোর্স : এ/ জে


সারাবাংলা

আরও পড়ুন