ই-পেপার/প্রিন্ট ভিউ
আলি আকবর আকুল, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
(২৪ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০ঃ৩০ মিনিট ফরিদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে, নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবাশীষ বাগচি, উপজেলা প্রকৌশলী, মোঃ জাফর ইকবাল কোতোয়ালি থানা তদন্ত অফিসার,
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও প্রশাসনিক কর্মকর্তারা, উত্ত সভায় বক্তব্য রাখেন চর মাধবদিয়া, ইউনিয়ন চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি, এখানে বক্তব্যের বিষয়বস্তু ছিল, মাটিও বালু মহাল, বাল্যবিবাহ রোধ, মাদক সন্ত্রাস, গরু চুরি, যৌতুক, প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়েছ। এর পাশাপাশি ইউনিয়ন গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের অবদান রাখার জন্য আহ্বান করা হয়।