ই-পেপার/প্রিন্ট ভিউ
লিখন আহমেদ, সিরাজগঞ্জ অফিস:
উল্লাপাড়া উপজেলাকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করা হবে বলে ঘোষনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার সকাল ৮ টার সময় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্তরে জামায়াত ইসলামের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন,
আপনারা জানেন দীর্ঘ সময় দেশে স্বৈরতন্ত্র ছিলো। ‘গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাকে আমার জন্মভুমি উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। জেলজুলুমে নির্যাতন করা হয়েছে। এই স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় দেশের আনাচে-কানাচে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী গড়ে উঠেছিলো। মানুষের জিবণ ছিলো অনিরাপদ। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষ কেউই শান্তিতে থাকতে পারেনি। প্রতিটি পাড়া মহল্লায় চাঁদাবাজ গড়ে উঠেছিলো। মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিলো। ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। এখন মানুষ স্বাধীন ভাবে বসবাস করতে পারছে। যে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ কাউকে চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাকে গাছে বেঁধে রেখে আমায় খবর দিবেন। আপনারা জানেন জামায়াত ইসলাম সন্ত্রাসের রাজনীতি করে না, আমরা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। হাসিনার পতনের একদল মানুষ দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেষ্টা করেছিলো। কিন্তু আমরা তাদের সেই অপচেষ্টা রুখে দিয়েছি। সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। নেতারা থানা পাহারার দায়িত্বও পালন করেছে। আমরা চাই মানুষ শান্তিতে বসবাস করুক।
এছাড়া তিনি বানভাসী মানুষের মানুষের পাশে দাড়াতে সকলকে আহ্বান জানান। এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়েতুল ইসলাম সহ অনেকে। হাটিকুমরুল গোলচত্তরে পথসভা শেষে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ, দবীরগঞ্জ গয়হাট্টা বাজার, মোহনপুর, বালসাবাড়ী, শাহজাহানপুর পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। প্রত্যেক পথসভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মাওলানা রফিকুল ইসলাম খান ও তার সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানান।